মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

ফেনী’র পরশুরাম পৌরসভার উন্নয়ন পরিকল্পনা নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎সবীর আহমেদ, ফোরকান পরশুরাম প্রতিনিধি:

‎পৌরসভার হলরুমে বিশ্বব্যাংকের সহায়তায় এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের (আরইউটিডিপি) আওতায় ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালার আয়োজন করে পৌর কর্তৃপক্ষ।

‎

‎কর্মশালায় সভাপতিত্ব করেন পরশুরাম পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস.এম শাফায়াত আখতার নূর।

‎

‎বিশেষ অতিথি ছিলেন এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন,পরশুরাম উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ এমদাদুল ইসলাম, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো আশ্রাফুল ইসলাম, ডিএসম,আরইউটিডিপি ও এলজিইডি টিম লিডার জেন্ডার স্পেশালিষ্ট সাজেদা বেগম,পরশুরাম পৌরসভার সহকারি প্রকৌশলী মোহাম্মদ আবদুল আলিম।

 

‎আরো বক্তব্য রাখেন পরশুরাম পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার,ফেনী জজ কোর্টের এপিপি এডভোকেট আবদুল আলীম মাকসুদ,উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল,শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি এনামুল কাউসার প্রমুখ।

‎

‎কর্মশালায় বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পূৰ্ব অঞ্চলের পৌরসভাগুলোকে উত্তর-পশ্চিম অঞ্চলের পৌরসভার সাথে সংযুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্ৰবৃদ্ধি সম্প্রসারণ, গ্ৰামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পৰ্ক জোরদার এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

‎

‎প্রথম পর্যায়ে প্রকল্পটি ৮১টি পৌরসভা এবং ৬টি সিটি কর্পোরেশনে বাস্তবায়িত হবে, যা বাংলাদেশের ৩৬টি জেলাকে অন্তর্তুক্ত করছে| প্ৰকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় ২.১ কোটি মানুষ উপকৃত হবেন, যার অর্ধেকই নারী। কর্মশালায় জানানো হয়, প্ৰকল্পের আওতায় রাস্তা ও ফুটপাত, সড়কবাতি উন্নয়ন, ড্রেন নির্মাণ, পাবিলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, ডাম্পিং স্টেশন, সুপারমার্কেট, ব্রিজ ও কালভার্ট নিৰ্মাণ, পৌরভবন নিৰ্মাণসহ আধুনিক নগর সেবার বিভিন্ন দিক উন্নয়ন করা হবে| বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্প সামাজিক ও পরিবেশগত দিক বিবেচনা করে এবং নারীর অংশগ্ৰহণ নিশ্চিত করে পরিচালিত হবে।

 

‎কর্মশালায় পৌরসভার টাউন-লেভেল কোঅর্ডিনেশন কমিটি (টিএলসিসি) সদস্যবৃন্দ, প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ নগর পরিকল্পনাবিদ তামান্না সালাম, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এম. টি. এস মেহমুদ, মোঃ হাসিবুল হক ও মাফবুদা পারভীন উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন