মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
জাতীয়তাবাদী সাইবার দল (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট সাংবাদিক, সমাজকর্মী ও মানবাধিকারকর্মী মেহেদী হাসান রিয়াদ। তার এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তির খবরে রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, সমাজসেবা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন মেহেদী হাসান রিয়াদ। অনলাইন ও সাইবার মাধ্যমে অপপ্রচার, গুজব এবং অসত্য তথ্যের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তার নিরলস প্রচেষ্টা তাকে দেশের তরুণ প্রজন্মের কাছে একজন সাহসী ও দায়িত্বশীল সংবাদকর্মী হিসেবে পরিচিত করেছে। দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানান, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ, সাইবার জগতে সক্রিয় ভূমিকা এবং জনস্বার্থে কাজ করার স্বীকৃতিস্বরূপ তাকে কেন্দ্রীয় প্রচার সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে জাতীয়তাবাদী সাইবার দলের প্রচার কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও জনমুখী হবে। নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় মেহেদী হাসান রিয়াদ বলেন, “দলের শীর্ষ নেতৃত্ব আমার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি এই দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে সাইবার অঙ্গনে সত্য, ন্যায় ও গণমানুষের পক্ষে কাজ করে যাব। অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিমূলক তথ্যের বিরুদ্ধে সোচ্চার থেকে দেশের মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করব।” এদিকে, জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায় মেহেদী হাসান রিয়াদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলা পরিবার। প্রেসক্লাব নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, “মেহেদী হাসান রিয়াদ একজন দক্ষ, নির্ভীক, সৎ ও নিবেদিতপ্রাণ সাংবাদিক। তার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি সমগ্র সাংবাদিক সমাজের জন্য গৌরবের বিষয়। আমরা বিশ্বাস করি, তার যোগ্য নেতৃত্ব ও দূরদর্শিতায় জাতীয়তাবাদী সাইবার দল নতুন উচ্চতায় পৌঁছাবে।” বিবৃতিতে নেতৃবৃন্দ তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্টজনরাও মেহেদী হাসান রিয়াদের এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিকে স্বাগত জানিয়েছেন এবং তাকে অভিনন্দন জানিয়েছেন।