মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সখিপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত-৪

মোঃ মেরাজ শিকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

আজ (মঙ্গলবার) সকালে কালিয়া বাজারের কাছে দাঁড়িয়ে থাকা একটি বাঁশভর্তি ট্রাকের পেছনে মুরগীবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন।

‎​স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সখিপুর-সাগরদিঘী সড়কের কালিয়া বাজার এলাকায় একটি বাঁশভর্তি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগামী একটি মুরগিবাহী গাড়ি (পিকআপ) নিয়ন্ত্রণ হারিয়ে ওই দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

‎​দুর্ঘটনার পর স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন। এ ঘটনার পর সখিপুর-সাগরদিঘী সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহগুলো উদ্ধার করে।

‎​সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করার প্রক্রিয়া চলছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন