ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

ভূরুঙ্গামারীতে বিকাশ এজেন্ট ব্যবসার আড়ালে জুয়ার কারবার, গ্রেফতার ১

মোঃ মিনহাজুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে মো. মোস্তাক মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ অর্থ, একাধিক মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে।

 

পুলিশ জানায়, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় অনলাইন ক্যাসিনো ও জুয়ার কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দেয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ বিষয়টি নিয়ে নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে।

 

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের সার্বিক তত্ত্বাবধানে এবং থানার এসআই মো. সাইফুল ইসলাম ও এএসআই আবু সাইদ সুজনের নেতৃত্বে তথ্যপ্রযুক্তিতে দক্ষ একটি বিশেষ টিম গঠন করা হয়। পরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানের অংশ হিসেবে রবিবার (৭ জুন) রাতে উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের বীর বারুইটারি গ্রামের কাস্টমস মোড় এলাকায় একটি বিকাশ এজেন্ট দোকানে অভিযান চালিয়ে মো. মোস্তাক মিয়াকে আটক করা হয়। তিনি ওই এলাকার আব্দুল মালেকের ছেলে।

 

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বিকাশ ও নগদ সেবার আড়ালে তিনি দীর্ঘদিন ধরে ১০ থেকে ১১টি অনলাইন জুয়ার ওয়েবসাইটে অর্থ লেনদেনের কার্যক্রম পরিচালনা করতেন। বিভিন্ন নিবন্ধিত সদস্য তার মাধ্যমে এসব প্ল্যাটফর্মে টাকা জমা ও উত্তোলন করতেন বলে অভিযোগ রয়েছে।

 

গ্রেফতারের সময় তার কাছ থেকে নগদ ২৯ হাজার টাকা, অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত ৫টি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়।

 

এ ঘটনায় তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন,

 

“মাদক, জুয়া ও চোরাকারবারের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এসব অপরাধের সঙ্গে জড়িত কাউকেই আইনের আওতার বাইরে রাখা হবে না।”

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন