মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় এলাকাবাসীর ওপর মাদক ব্যবসায়ীদের বর্বরোচিত হামলার খবর পাওয়া গেছে। উপজেলার দারোরা ইউনিয়নের দারোরা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে (যা স্থানীয়ভাবে ‘গাঁজা বাড়ি’ নামে পরিচিত) এই হামলার ঘটনা ঘটে। মাদক চক্রের ধারালো অস্ত্রের আঘাতে দুই গ্রামবাসী গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন—দারোরা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা মো. খালেদ (৩০) এবং একই গ্রামের মো. মুসলেম মিয়া (৫২)। বর্তমানে তারা মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দারোরা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি বাড়িতে মাদক ব্যবসা ও সেবনের আসর চলে আসছিল। এর প্রতিবাদে গতকাল (৭ জুন) সকালে স্থানীয় দারোরা দীনেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মাদকের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের করে।
শিক্ষার্থীদের এই আন্দোলনের পর বিকেলে স্থানীয় এলাকাবাসী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ হয়ে অ্যাকশনে নামে। এতে ক্ষিপ্ত হয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. সফিক (৪৭) ও তার ছেলে মো. মুকবুল হোসেন (২০) দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এলাকাবাসীর ওপর চড়াও হয়। একপর্যায়ে তারা মো. খালেদ ও মো. মুসলেম মিয়ার ওপর অতর্কিত হামলা চালিয়ে তাদের গুরুতর জখম করে।
পরে স্থানীয় লোকজন রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, এই ‘গাঁজা বাড়ি’র কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। মাদকের বিরুদ্ধে কথা বলায় যেভাবে সাধারণ মানুষের ওপর হামলা চালানো হয়েছে, তাতে পুরো এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা অবিলম্বে এই মাদক সিন্ডিকেটের মূলহোতা সফিক ও তার ছেলেকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।