ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

পরশুরামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

পরশুরাম প্রতিনিধি:

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির কথা মাথায় রেখে পরশুরামে জনসচেতনতা বাড়াতে র‍্যালির আয়োজন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

 

​আজ ৬ জুন (শনিবার) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে এই সচেতনতামূলক র‍্যালিটি বের করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতনু বড়ুয়া।

​উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ এমদাদুল হক এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইফতেখার হাসান ভূঁইয়া। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।

​র‍্যালিতে বক্তারা বলেন, বর্তমান সময়ে ডেঙ্গু একটি অন্যতম প্রধান জনস্বাস্থ্য সংকট হিসেবে দেখা দিয়েছে। আর এই রোগ প্রতিরোধে ব্যক্তিগত ও পারিবারিক সচেতনতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা অত্যন্ত জরুরি। মূলত সাধারণ মানুষের মাঝে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

​র‍্যালি থেকে ডেঙ্গু প্রতিরোধে জরুরি কিছু পরামর্শ দেওয়া হয় যেমন ​পরিচ্ছন্নতা বজায় রাখা নিজের ঘরবাড়ি এবং এর চারপাশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

​পানি জমতে না দেওয়া: কোনো অবস্থাতেই যেন বাসাবাড়িতে বা আঙিনায় ৩ দিনের বেশি পরিষ্কার পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখা।

 

​উৎস ধ্বংস: ফুলের টব, এসির ট্রে, ডাবের খোসা, পরিত্যক্ত প্লাস্টিক পাত্র বা টায়ারে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে।দিনের বেলায় মশার কামড় থেকে বাঁচতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা।জ্বর হলে তা অবহেলা না করে যত দ্রুত সম্ভব নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেওয়া বা হাসপাতালে যোগাযোগ করা।

 

​সচেতনতাই ডেঙ্গু মুক্তির চাবিকাঠি’এই আহ্বান জানিয়ে বক্তারা সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার অনুরোধ জানান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন