মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (০৬ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। বিজিবি’র ব্যাটালিয়নের অধীনস্থ আমানগন্ডা সীমান্ত ফাঁড়ির একটি চৌকস ও বিশেষ টহলদল এই অভিযানে অংশ নেয়।
অভিযান চলাকালীন সীমান্তের ভেতরের বাবুর্চি পাড়া এলাকায় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। পরে মো. খলিলুর রহমান নামের ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত খলিলুর রহমান স্থানীয় চৌদ্দগ্রাম উপজেলারই বাসিন্দা বলে নিশ্চিত করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ বিষয়ে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকা দিয়ে মাদকের অনুপ্রবেশ ঠেকাতে এবং অপরাধ দমনে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি অবলম্বর করে আসছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও এমন মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
পরবর্তীতে আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর, আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।