মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

কর্ণফুলীর শিকলবাহা পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার আরেক শিশু

সাইফুল ইসলাম, চট্টগ্রাম:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে পুকুরে ডুবে মোহাম্মদ বিন মনির (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে ফকির ও মাওলানা আশরাফ আলীর বাড়ি সংলগ্ন কাললো বড়ো পুকুরে এ ঘটনা ঘটে।

 

নিহত মোহাম্মদ ওই এলাকার প্রবাসী মো. মনিরের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ মাদ্রাসা থেকে বাড়িতে ফিরে দুপুরে পুকুরে গোসল করতে নামে। সে সাঁতার জানত বলেও জানিয়েছেন স্থানীয়রা। তবে কীভাবে পানিতে তলিয়ে যায় তা নিশ্চিতভাবে জানা যায়নি।

 

মাহারা নামে অপর এক শিশুও পুকুরে পড়ে যায়।

 

পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে দুজনকেই পুকুর থেকে উদ্ধার করেন। মাহারা নামে মেয়েশিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও মোহাম্মদের অবস্থা ছিল আশঙ্কাজনক।

 

পরিবারের সদস্যরা তাকে দ্রুত প্রথমে সাউথ চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যান, সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে তাকে পার্কভিউ হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে এসেছে। এলাকায়ও বিরাজ করছে গভীর শোকের ছায়া। স্থানীয়দের দাবি, বসতবাড়ির

আশপাশের পুকুরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং শিশুদের প্রতি অভিভাবকদের আরও সতর্ক নজরদারি প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন