মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

গোমানি নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

শরিফ ইসলাম গুরুদাসপুর প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুর উপজেলার সাহাপুর কালীনগর এলাকায় গোমানি নদী থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে পরিচয় শনাক্তের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

নিহত ব্যক্তি হলেন নাটোরের সিংড়া উপজেলা শান্তনগর গ্রামের মৃত চান্দুলা প্রামাণিকের ছেলে হাবিবুর রহমান (৮০)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) দুপুরে হাবিবুর রহমান আত্রাই নদীতে গোসল করতে নামেন। এ সময় নদীর প্রবল স্রোতে তিনি ভেসে গিয়ে নিখোঁজ হন। পরে স্রোতের টানে তার মরদেহ গুরুদাসপুর উপজেলার সাহাপুর কালীন এলাকায় আজগর হাজির ধানের চাতাল সংলগ্ন গোমানি নদীর ঘাটে এসে পৌঁছে।

 

বিকেল প্রায় ৪টার দিকে ধানের চাতালের শ্রমিকরা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে তীরে তুলে রাখেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

 

পরে সিংড়া থানা পুলিশ-এর সঙ্গে যোগাযোগ করে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়। স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।

 

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আত্রাই নদীতে নিখোঁজ হওয়ার পর ভেসে এসে গোমানি নদীতে মরদেহটি পাওয়া যায়। পরিচয় শনাক্তের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন