মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

দেলদুয়ারে বজ্রপাতে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নামার সময় বাবা-মেয়ের মৃ/ত্যু

সবুজ আহমেদ, দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে বাবা ও মেয়ের করুণ মৃত্যু হয়েছে।

 

আজ শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের মেরুয়াঘোনা এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

 

স্থানীয়দের তথ্য অনুযায়ী, বজ্রসহ বৃষ্টির সময় বজ্রাঘাতে তারা গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতরা উপজেলার মাদারখোল গ্রামের বাসিন্দা।

 

এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।দেলদুয়ারে বজ্রপাতে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নামার সময় বাবা-মেয়ের মৃত্যু

 

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা-র দেলদুয়ার সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের মারিয়াকোনা এলাকায় বজ্রপাতে বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (৫ জুন ২০২৬) আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারকোল গ্রামের বাসিন্দা খালিদুর রহমান (২৯) ও তার সাত বছর বয়সী মেয়ে খাদিজা আক্তার ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নামার সময় হঠাৎ বজ্র/পাতের শিকার হন। এতে তারা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

 

নি/হত খালিদুর রহমান মাদারকোল গ্রামের আয়নালের ছেলে। বাবা-মেয়ের একসঙ্গে মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের কান্নায় এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

 

স্থানীয়রা জানান, ঘটনার সময় এলাকায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এ সময় বজ্রাঘাতে বাবা ও মেয়ে প্রাণ হারান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন