ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

ভুরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই শতাধিক দোকান।

মোঃ মিনহাজুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় শতাধিক কাপড়ের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৫ জুন) ভোর আনুমানিক সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বাজারের একটি অংশে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করলেও ততক্ষণে ব্যবসায়ীদের দীর্ঘদিনের সঞ্চয়, পুঁজি ও স্বপ্ন ভস্মীভূত হয়ে যায়।

এ ঘটনায় কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এক বার্তায় তিনি বলেন, “এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা একা নন। তাদের পাশে সরকার ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।”

তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতায় সংশ্লিষ্ট সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, সমাজের বিত্তবান ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সংসদ সদস্য আরও বলেন, সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম হবেন। এ কঠিন সময়ে ধৈর্য, সাহস ও মানবিক সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন