মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

আটোয়ারীতে নিখোঁজের চারদিন পর নজরুলের মরদেহ উদ্ধার

আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে নিখোঁজের চারদিন পর মোঃ নজরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নজরুল ইসলাম উপজেলার ছোটদাপ (কলেজ মোড়) এলাকার মৃত আবেদ আলী’র পুত্র। পরিবার ও এলাকাবাসী জানান, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি প্রায়ই বাড়ী থেকে বের হয়ে কয়েকদিন নিখোঁজ থাকতেন এবং পরবর্তীতে আবার বাড়ী ফিরে আসতেন।

 

 

গত শুক্রবার (১ জুন) বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হন। বৃহস্পতিবার (৪জুন) সকালে উপজেলার ধামোর ইউনিয়নের পুরাতন আটোয়ারী এলাকার মোছাঃ জহুরা বেগম মরিচ তুলতে গিয়ে মরিচ ক্ষেতে লাশ দেখতে পান। সাথে সাথে এলাকার লোকজনকে ডাকাডাকি করেন। এলাকার লোকজন এসে তাৎক্ষনিক আটোয়ারী থানায় খবর দেন। খবর পেয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। অনেকেই ধারণা করছেন বৃহস্পতিবার ভোর বেলা নজরুল মৃত্যুবরণ করেছেন।

 

 

এব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান জানান,সংবাদ পেয়ে পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়েছি। পুরাতন আটোয়ারী গ্রামের মোঃ মন্টু মিয়া’র মরিচ ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। পরিবার ও এলাকাবাসীর দাবী, নজরুল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে। লাশের বিরুদ্ধে কারো কোন প্রকার অভিযোগ নাই। এ ব্যাপারে আটোয়ারী থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন