ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

পাইকগাছায় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও কবি মুনসুর হাসানের দাফন সম্পন্ন

মোঃ আসাদুল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি:

পাইকগাছার টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও কবি মুনসুর হাসান (৭০) দাফন সম্পন্ন হয়েছে।

 

সোমবার রাত ৮টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে সাবেক শিক্ষক মুনসুর হাসান চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন )।

 

তিনি কয়েক বছর যাবত স্টোকজনিত কারনে অসুস্থ ছিলেন। মৃত্যু কালে তিনি এক স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সহ অসংখ্য গুনাহগারী রেখে গেছেন। পৌরসভার সরল ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃতঃ কোনা গাজীর বড় ছেলে কবি ও শিক্ষক মুনসুর হাসান।

 

তাঁর লেখা প্রকাশিত হয় স্থানীয় ও জাতীয় পত্র পত্রিকায়। সর্বত্র ছড়িয়ে পড়ে তাঁর সুনাম। যা তাঁকে এনে দেয় বিভিন্ন সম্মাননা। পাইকগাছা উপজেলা পরিষদে এক সংবর্ধনায় অর্জন করেন ‘শ্রেষ্ঠ আঞ্চলিক কবি’র বিরল উপাধি। বাংলাদেশে কবি পরিষদ থেকে পান ‘প্রকৃতির কবি’ উপাধি। কবি হিসেবে সংবর্ধনা ও সম্মাননা দেয় পাইকগাছা নাগরিক সমাজ, পাইকগাছা অংকুর পরিষদ ও সুকান্ত সাংস্কৃতিক পরিষদসহ অনেক প্রতিষ্ঠান। ‘স্মৃতির নীল পদ্ম’ তাঁর লেখা প্রথম কাব্যগ্রন্থ। প্রকাশিত হ’ল দ্বিতীয় কাব্যগ্রন্থ বিশ্ব রূপের বাংলাদেশ,দানবীয় মেহের মুসাল্লি তিনি পাইকগাছা মৌচাক সাহিত্য সংসদের সভাপতি, কপোতাক্ষ সাহিত্য পরিষদের নির্বাহী সম্পাদক, সাহিত্য দর্পণের আঞ্চলিক প্রতিনিধি, সরল দীঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত সভাপতি (৪বার)। তিনি একজন নাট্যকার, গীতিকার, কথাসাহিত্যিক এবং স্বনামধন্য আঞ্চলিক কবি। তিনি গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য ও পাইকগাছা শাখার সিনিয়র সহ-সভাপতি।

 

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সাবেক প্যানেল মেয়র এস এম এমদাদুল হক, সাবেক কমিশনার আনিছুর রহমান মুক্ত, এস এম তৈয়েবুর রহমান, জামায়াত নেতা আসাদুল হক, মোর্তজা জামান আলমগীর রুলু, রহমত আলী গাজী, মুনসুর আলম, কবি এমদাদুল হক, মোতালেব গাজী, আব্দুল আজিজ গোলদার, সাংবাদিক আলাউদ্দিন সোহাগ, আসাদুল ইসলাম, সেলিম জাহাঙ্গীর সুমন, লুৎফর রহমান, গোলাম মোরশেদ, মোঃ আতাউর রহমান, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা বাহরুল ইসলামসহ শত শত মানুষ জানাজা নামাজে অংশগ্রহণ করেন। জানাজা নামাজের ইমামতি করেন হাফেজ মাওলানা শহিদুল ইসলাম।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন