মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

শ্রীপুরে হুইল চেয়ার-শিক্ষাবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ

জিল্লুর রহমান সাগর, মাগুরা প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার-শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ হুইল চেয়ার-শিক্ষাবৃত্তি চেক ও বাইসাইকেল বিতরণ করেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্যা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, সেচ্ছাসেবক দলের আহবায়ক মূন্সি জাহানঙ্গীর,উপজেলা ছাত্রদলের আহবায়ক মূন্সি সোহেল প্রমুখ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উপজেলার ১৮ জন দুস্থ প্রতিবন্ধীকে হুইল চেয়ার, প্রাথমিক বিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থীকে ২ হাজার ৪০০ টাকা, মাধ্যমিক বিদ্যালয়ের ২ জন শিক্ষার্থীকে ৬ হাজার করে টাকা, উচ্চ মাধ্যমিকের ২ জন শিক্ষার্থীকে ৯ হাজার ৫০০ টাকার শিক্ষাবৃত্তির চেক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ২ ছাত্রীকে ২টি বাইসাইকেল প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন