মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বিএনপি’র নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজি চুরি ডাকতি সহ এলাকায় আতঙ্ক সৃষ্টি

‎মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

বিএনপির নাম ভাঙ্গিয়ে এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে এলাকার মধ্যে আধিপত্য বিস্তার করে সাধারণ মানুষকে হুমকি, ভয়ভীতি দেখিয়ে আসছে দীর্ঘদিন যাবত। শুধু তাই নই ঘাতক বিভিন্ন চুরি, ডাকাতি, মাদক এমনকি ছিনতাই, চাঁদাবাজি এবং মাদকের সাথে জড়িত আছেন অভিযুক্ত মাসুদ। অভিযুক্ত মাসুদের বাড়ী চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৪ নং হাইতকান্দি
‎ইউনিয়নের পূর্ব বালিয়াদি (প্রকাশ খোয়ারিয়ার পার) গ্রামের কবির আহমেদের ছেলে।
‎
‎জানা যায়, দীর্ঘদিন যাবত অভিযুক্ত মাসুদ এলাকার মধ্যে পাওয়ার খাটিয়ে চুরি ছিনতাই মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধমূলক কাজ ‎করে বেড়াত সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পায়না। সাধারণ মানুষের কাছ থেকে অবকৌশলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিত, চাঁদাবাজি করত এবং এলাকার মধ্যে মব সৃষ্টি করত অভিযুক্ত মাসুদ। সর্বশেষ গত ১০ দিন আগে ১৪ নং হাইত্যকান্দি ইউনিয়নের একই এলাকার ইমাম হোসেন প্রকাশ ইমাম ড্রাইভার এর মোটরসাইকেল চুরি করে পালিয়ে গেছে।
‎
‎এই বিষয়ে ভুক্তভোগী ইমাম হোসেনের সাথে মুঠোফোনে কথা বললে দৈনিক সকালের বার্তাকে জানান, অভিযুক্ত মাসুদ চুরি,ছিনতাই, ডাকাতি এমনকি মাদকের সাথে জড়িত আছে।
‎
‎মাসুদ বিএনপির নাম ভাঙ্গিয়ে এলাকার মধ্যে প্রভাব বিস্তার করে আসছে সে পেশায় একজন ড্রাইভার ভাড়া নেওয়ার পর গাড়ির মালিককে নয় ছয় বুঝিয়ে সে টাকা মেরে দিত সর্বশেষ গত ১০ দিন আগে কৌশলে আমার ঘরে প্রবেশ করে আমার ঘর থেকে চাবি নিয়ে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে গেছে।
‎
‎এদিকে ভুক্তভোগী ইমাম হোসেন অভিযুক্ত মাসুদের বাবা-মাকে অবগত করলে বাবা-মা কিছুই জানেনা বলে জানান।
‎
‎এই রিপোর্ট করা পর্যন্ত ঘরে ফিরে নাই। তাই ভুক্তভোগী অপারগ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয় এবং ধরিয়ে দিতে পারলে নগদ টাকা পুরস্কার দিবে বলে ঘোষণা করেন ভুক্তভোগী ইমাম হোসেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন