ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

ঘোড়াঘাটের কিশোরী জান্নাতুন ফেরদৌসী: অল্প বয়সেই কাব্যজগতে উজ্জ্বল সম্ভাবনা

সাকিব হাসান নাইম, ঘোড়াঘাট, দিনাজপুর

মলাটবন্দি বইয়ের ঘ্রাণ আর শব্দের কারুকাজে মুগ্ধ হয়ে থাকা ১৬ বছর বয়সী এক কিশোরী ইতোমধ্যেই কাব্যজগতে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করে বিস্ময় জাগিয়েছেন। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর গ্রামের জান্নাতুন ফেরদৌসী এখন স্থানীয়ভাবে এক গর্বের নাম।

 

জান্নাতুন ফেরদৌসী বর্তমানে ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। পড়াশোনার পাশাপাশি সাহিত্যের প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি নিয়মিত লিখে চলেছেন কবিতা। অল্প বয়সেই তাঁর লেখায় ফুটে উঠছে প্রকৃতি, জীবনবোধ ও দেশপ্রেমের নানা দিক, যা ইতোমধ্যে পাঠকমহলে প্রশংসা কুড়িয়েছে।

 

অমর একুশে বইমেলাসহ বিভিন্ন কাব্যসংকলনে তাঁর প্রায় ১৫০টি কবিতা স্থান পেয়েছে। এছাড়া ৮ থেকে ১০টি একক ও যৌথ কাব্যগ্রন্থে তাঁর লেখা প্রকাশিত হয়েছে, যা সাহিত্যপ্রেমীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

 

শৈশব থেকেই শব্দের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতেন জান্নাতুন। তিনি জানান, পরিবার ও শিক্ষকদের উৎসাহ-অনুপ্রেরণাই তাঁকে এই পথচলায় এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। তাঁর কাছে কবিতা শুধু শব্দের বিন্যাস নয়, বরং মনের গভীর অনুভূতি প্রকাশের এক শক্তিশালী মাধ্যম।

 

জান্নাতুনের এই সাফল্যে উচ্ছ্বসিত তাঁর বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা। বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, “এই বয়সে জান্নাতুনের সৃজনশীলতা সত্যিই প্রশংসনীয়। সে আমাদের বিদ্যালয়ের গর্ব। ভবিষ্যতে সে জাতীয় পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে বলে আমরা আশাবাদী।”

 

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে জান্নাতুন জানান, তিনি বাংলা সাহিত্য নিয়ে আরও গভীরভাবে কাজ করতে চান। তাঁর লেখনীর মাধ্যমে সমাজের অসঙ্গতি, মানবিকতা ও জীবনের নানা দিক তুলে ধরার স্বপ্ন দেখেন তিনি।

 

বর্তমানে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি নতুন কবিতার পাণ্ডুলিপি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এই উদীয়মান কবি। স্থানীয়দের বিশ্বাস, যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে জান্নাতুন ফেরদৌসী একদিন দেশের সাহিত্য অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন