মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

কর্ণফুলীতে মিথ্যা অপবাদের বিরুদ্ধে মানববন্ধন

সাইফুল ইসলাম : কর্ণফুলী, চট্টগ্রাম:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদপ্রার্থী শেখ মুহাম্মদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ভুয়া অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১ মে) বিকেল ৫টার দিকে ফকিরনীহাট রাস্তার মাথায় ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের সচেতন ও শান্তিকামী এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে শেখ মুহাম্মদ বলেন- একটি চক্র তার ইউপি সদস্য পদপ্রার্থী হওয়ার খবর পেয়ে পরিকল্পিতভাবে তার চরিত্রহরনের উদ্দেশ্যে কর্ণফুলী থানায় ভুয়া অভিযোগ দায়ের করেছে এবং পত্রিকায় মিথ্যা, বানোয়াট ও মানহানিকর সংবাদ প্রকাশ করেছে।

 

 

তিনি জানান, গত ২৩ এপ্রিল চট্টগ্রামের একটি আঞ্চলিক পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়, যেখানে তাকে ‘মামলাবাজ’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। তার দাবি, এসব অপপ্রচার তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে চালানো হয়েছে এবং উল্লিখিত মামলাগুলোর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

 

তিনি আরও জানান, নারী নির্যাতন, হত্যা ও বিভিন্ন ফৌজদারি মামলার যেসব বিবাদী রয়েছেন—মো. হেলাল, মো. মঞ্জু, মো. তানজু, মো. আবুল কাশেম (প্রকাশ বাল্লা), মো. নুরুল হক, মো. মুছা, কামরুল হাসান হিমু, মো. সালাহউদ্দীন, মো. এয়াছিন, মো. নুর ও মো. আবদুল সাত্তার বাহাদুর—তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর থেকেই বিবাদীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন বলেও তিনি অভিযোগ করেন।

 

এ পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

 

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কুলছুমা খাতুন, আশিয়া খাতুন ও মোহাম্মদ পারভেজসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন