ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

কুমিল্লার চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ির সীমানা প্রাচীর ভাংচুর

মোঃ জামির হোসেন সরকার, কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ কর্তৃক হামলা ও বাড়ির সীমানা প্রাচীর ভাংচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী মধ্যমপাড়া মোল্লা বাড়িতে। এ ঘটনায় ভুক্তভোগি আবু তাহের এর স্ত্রী পারভীন বেগম বাদী হয়ে প্রতিবেশী ইউছুফ, ইসমাইল ও রোকেয়া বেগমের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ১০/১২ জনের নামে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগি পারভীন বেগমের সাথে তারই প্রতিবেশী ইউসুফ এর সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে গত মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষের লোকজন বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে পারভীন বেগমের বসতবাড়ির পূর্ব-দক্ষিণ পাশের সীমানা প্রাচীর ভাংচুর করে। এ সময় হামলাকারীরা পারভীন বেগম ও তার পরিবারের লোকজনকে দেখে নেওয়ার হুমকি সহ নানান ভয়ভীতি প্রদর্শন করেন। পরে স্থানীয়দের জানিয়ে তিনি উপযুক্ত বিচারের আশায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভাংচুরের এ ঘটনায় পারভীন বেগমের অন্তত ৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন তিনি। অভিযোগ পেয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে বলে জানা গেছে।

 

 

এ বিষয়ে অভিযুক্ত ইসমাইল জানান, ভেঙে ফেলা সীমানা প্রাচীরটি আমার বসতঘরের পাশের। সীমানা প্রাচীরের পশ্চিম পাশে আমাদের জায়গা রয়েছে। বসতঘরের সাথে মিলিয়ে সেখানে একটি রান্না ঘর নির্মাণ করবো, সেজন্য সীমানা প্রাচীরটি ভেঙে ফেলা হয়েছে। এখন কেউ যদি ঐ জায়গার দাবি করে, তাদেরকে বলেন জমির কাগজপত্র দেখাতে। আমাদের কাছে কেউ যদি জায়গা পায় আমি তা ছেড়ে দিব।

 

চৌদ্দগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আদালতে উভয়পক্ষের মামলা চলমান রয়েছে। বুধবারও তাদের মামলার তারিখ ছিল আদালতে। আদালতের মাধ্যমে বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত উভয়পক্ষকে বিবাদমান জায়গায় যেতে নিষেধ করা হয়েছে। এ ব্যাপারে তারা সম্মতি প্রকাশ করে মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন