মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

কুমিল্লায় ‘জিবি’র চাঁদা আদায় নিয়ে ধর্মঘট

মোঃ জামির হোসেন সরকার, কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লার শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় প্রতিদিন তিন দফায় অটোরিকশা চালকদের কাছ থেকে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। অথচ রশিদ দেওয়া হয় মাত্র ১৫ টাকা।

 

এ অবস্থায় কুমিল্লা জেলার শাসনগাছা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কে অবৈধ ‘জিবি’ নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ ও ধর্মঘট পালন করেছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা।

 

আজ শুক্রবার সকালে বুড়িচং উপজেলার ভরাসার বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

 

বিক্ষোভ চলাকালে চালকরা সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এ সময় প্রায় এক ঘণ্টা তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

 

খবর পেয়ে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসীম উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন।

 

জসীম উদ্দিন বলেন, ‘সড়কে কোনো ধরনের অবৈধ চাঁদাবাজি বরদাশত করা হবে না। দ্রæত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’

 

আশ্বাস পাওয়ার পর বিক্ষোভকারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে এবং স্বস্তি ফিরে পায় যাত্রীরা

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন