মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

পার্বতীপুরে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের মহান মে দিবস পালন

মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল ৮টায় জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে সকাল ১১টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে টার্মিনালের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পার্বতীপুর স্ট্যান্ড কমিটির আহ্বায়ক আতিকুর রহমান স্বপন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য ও শিল্পপতি এ জেড এম রেজওয়ানুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও পার্বতীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তার, সংগঠনের সদস্য সচিব ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমারত হোসেন এবং পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন