মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে খুলনার কয়রা উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) বিকাল ৪টায় কয়রা কপোতাক্ষ কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বর্ণাঢ্য র্্যালী কয়রা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনের কার্যালয়ে গিয়ে শ্রমিক সমাবেশে মিলিত হয়।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্লা শাহাবুদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি গাজি এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা শাখার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কয়রা কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউল্লাহ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলার সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ,কয়রা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম। জেলা সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মো. সুজাউদ্দীন এবং উত্তর বেদকাশী ইউনিয়নের আমির মাস্টার নুর কামাল।
প্রধান অতিথি বলেন, শ্রমিকরা আল্লাহর বন্ধু। তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে শ্রমিকদের ঘাম শুকানোর আগেই ন্যায্য মজুরি পরিশোধের আহ্বান জানান। পাশাপাশি ১৮৮৬ সালের ঐতিহাসিক মে দিবসকে শ্রমিক অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক উল্লেখ করে শ্রমজীবী মানুষের নিরাপত্তা, ন্যায্য অধিকার ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।