ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার
সারাদেশ

ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার
সারাদেশ
বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান
রাজনীতি
শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা
সারাদেশ
টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর
লাইফস্টাইল
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ প্রকাশ করেছে তাদের নতুন গান ‘ফেরিওয়ালা’। বৃহস্পতিবার রাতে মুক্তি পাওয়া এই গানটি ব্যান্ডটির বহুল প্রতীক্ষিত অ্যালবাম ‘বিভ্রম’-এর চতুর্থ গান। গানটির কথা ও সুর করেছেন ব্যান্ডের ভোকাল ও দলনেতা জুনায়েদ ইভান।
‘ফেরিওয়ালা’ শুধু একটি নতুন গান নয়, এটি ভক্তদের দীর্ঘ প্রতীক্ষারও গল্প। ২০১৬ সালের সেপ্টেম্বরে প্রথমবার ফেসবুকে গানটির দুটি লাইন শেয়ার করেছিলেন জুনায়েদ ইভান— “ময়লা জমে গেছে শেষ লাইনে, তোমার চোখ অন্যভাবে জ্বলছে।” তখন থেকেই শুরু হয় ভক্তদের কৌতূহল। পরে ২০১৯ সালে গানটির একটি ডেমো ইউটিউবে প্রকাশ করা হলেও পূর্ণাঙ্গ গানটি আর আসেনি।
সময় গড়িয়েছে, কিন্তু গানটির অপেক্ষা থেমে থাকেনি। গত এক দশকে ইউটিউবের মন্তব্য ঘরে জমা হয়েছে সাত শতাধিক মন্তব্য, যার বেশিরভাগই ছিল গানটি প্রকাশের অনুরোধ ও অপেক্ষার বার্তা। প্রায় প্রতি মাসেই কেউ না কেউ গানটির আপডেট জানতে চেয়েছেন। অবশেষে ‘ফেরিওয়ালা’ প্রকাশের মধ্য দিয়ে শেষ হলো সেই দীর্ঘ প্রতীক্ষা।
গানটি নিয়ে জুনায়েদ ইভান বলেন, “১০ বছরেরও বেশি আগে গানটি তৈরি করেছিলাম। তখন বুঝিনি এটি প্রকাশ করতে এত সময় লাগবে। ২০১৬ সালে ফেসবুকে দুটি লাইন শেয়ার করার পর থেকেই শ্রোতারা গানটির আপডেট জানতে চেয়েছেন। ইউটিউব ও ফেসবুকে জমা হয়েছে হাজারের বেশি মন্তব্য, যা আমাদের আপ্লুত করেছে। অবশেষে গানটি প্রকাশ করতে পেরে ভালো লাগছে।”
গানটির ভিডিওচিত্র ধারণ করা হয়েছে কানাডা ও রাঙামাটির কাপ্তাই লেকে, যা গানটিকে দিয়েছে ভিন্নমাত্রার ভিজ্যুয়াল আবেদন।
বর্তমানে অ্যাশেজ ব্যান্ডের সদস্যরা হলেন— জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (গিটার), ওয়াহিদ উজ জামান তূর্য (বেজ গিটার), আদনান বিন জামান (কি-বোর্ড) এবং তৌফিক আহমেদ বিজয় (ড্রামস)।
‘ফেরিওয়ালা’ প্রকাশের মাধ্যমে ‘বিভ্রম’ অ্যালবাম নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।