মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার

মোঃ মিঠু ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলর নূর আলমের ভাই মো. মন্টু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (২৬ এপ্রিল) রাতে পৌর শহরের দোশিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানা এস আই কমলেশ ও পুলিশ টিম পৌর শহরে অভিযান চালিয়ে ৩০ পিজ ইয়াবা ও ১১ হাজার ৯০০ টাকার বিক্রিত টাকাসহ মন্টুকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মন্টু উপজেলার দোশিয়া (মোমিনাড়া) গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

​এ প্রসঙ্গে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বিষয়টি নিশ্চিত করে জানান,আসামীকে ২৭ এপ্রিল সোমবার জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন