মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাময়িকভাবে বরখাস্তকৃত নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাসকে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কল্লোল বিশ্বাস (পরিচিতি নম্বর-১০৯১৩০৩৮) যশোরের মণিরামপুর উপজেলায় কর্মরত থাকাকালে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে দায়িত্ব পালন করেন। ওই নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের যাতায়াত ভাতা থেকে কর্তন করা ১৫ শতাংশ ভ্যাট ও ৩ শতাংশ আয়কর সরকারি কোষাগারে জমা না দিয়ে মোট ৫ লাখ ৩২ হাজার ৪৪০ টাকা আত্মসাৎ করেন—এ অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।
এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ও নির্বাচন কমিশনের প্রাথমিক তদন্তে অনিয়মের সত্যতা মেলার পর তার বিরুদ্ধে বিভাগীয় মামলা (নং-১৮/২০২৫) দায়ের করা হয়। তদন্ত কর্মকর্তা ও নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব খোরশেদ আলম তদন্ত শেষে প্রতিবেদনে উল্লেখ করেন, সংশ্লিষ্ট ভাউচারে ভ্যাট ও আয়কর অংশে ‘পেন থ্রু’ করে অর্থ নিজের কাছে রেখে দেন তিনি।
তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এ সিদ্ধান্তে সম্মতি দেওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তা চূড়ান্ত করা হয়। চলতি বছরের ৫ এপ্রিল থেকে বরখাস্তের আদেশ কার্যকর হয়েছে।
একই সঙ্গে আত্মসাৎ করা ৫ লাখ ৩২ হাজার ৪৪০ টাকা বিধি অনুযায়ী সরকারি কোষাগারে ফেরত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে কল্লোল বিশ্বাস অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, তিনি সরকারের সিদ্ধান্ত মেনে নিয়েছেন এবং এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চান না।