ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

নবাবগঞ্জে ধান তুলতে গিয়ে পানিতে ডুবে কৃষকের মৃত্যু

সাকিব হাসান নাইম , ঘোড়াঘাট (দিনাজপুর) উপজেলা প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ধান তুলতে গিয়ে পানিতে ডুবে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার বোয়ালি রাজবাড়ী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের আশুরের বিল এলাকায় ধান কাটার পর তা তুলতে যান কৃষক ওয়ায়েস কুরুনি। এ সময় অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে যান এবং ডুবে যান। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ওয়ায়েস কুরুনি উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের বোয়ালি রাজবাড়ী গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন