মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

মুরাদনগরে নারী ক্ষমতায়নে তথ্য আপার উঠান বৈঠক

মোঃ রাজিব মিয়া মুরাদনগর উপজেলা প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) উপলক্ষে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২৯ এপ্রিল) বিকালে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতীয় মহিলা সংস্থার অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় নবীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গ্রামীন মহিলাদেরকে নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি. এম সারোয়ার রাব্বি’র সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, মেডিকেল অফিসার ডাঃ রোকসানা হোসাইন এনি।

 

সভাপতির বক্তব্যে ইউএনও এ.বি. এম সারোয়ার রাব্বি নারীদের তথ্যপ্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তোলার গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান যুগে ডিজিটাল সেবার সাথে সংযুক্ত হওয়া নারীদের ক্ষমতায়নের অন্যতম প্রধান মাধ্যম। তিনি “তথ্য আপা” প্রকল্পের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করার আহ্বান জানান।

 

বৈঠকে রিসোর্স পারসন হিসেবে সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন ভূমি সংক্রান্ত অনলাইন সেবা, নামজারি, খতিয়ান যাচাইসহ বিভিন্ন ডিজিটাল সেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কে উপস্থিত জনগণকে ধারণা প্রদান করেন এবং সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

 

এছাড়াও মেডিকেল অফিসার ডাঃ রোকসানা হোসাইন এনি নারীদের স্বাস্থ্যসেবা, মাতৃস্বাস্থ্য, পুষ্টি, শিশুর যত্ন এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি স্বাস্থ্য বিষয়ক অনলাইন পরামর্শ ও সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণের বিষয়ে উপস্থিতদের অবহিত করেন।

 

বৈঠকে নারীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, ই-সেবা গ্রহণের উপায়, স্বাস্থ্য সচেতনতা এবং আত্মকর্মসংস্থানের বিভিন্ন সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

বৈঠক শেষে প্রশ্নোত্তর পর্বে উপস্থিত নারীরা বিভিন্ন সমস্যা ও জিজ্ঞাসা তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ তাৎক্ষণিকভাবে সমাধান ও পরামর্শ প্রদান করেন।

 

এসময় স্থানীয় নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন