মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

দেবিদ্বার পৌরসভা কাউন্সিলর পদে লড়ার ঘোষনা দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কাজি নাসির,

ইমরান হোসাইন, দেবিদ্বার প্রতিনিধি:

আসন্ন কুমিল্লার দেবিদ্বার পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। প্রতিটি ওয়ার্ডে তরুণ ও উদ্যমী প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচনী মাঠ বেশ জমে উঠেছে। এরই ধারাবাহিকতায় দেবিদ্বার পৌরসভা ২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হতে যাচ্ছেন কুমিল্লা উত্তর জেলার ছাত্রশক্তির সিনিয়র যুগ্ন আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহ্বায়ক কাজী নাছির।

 

দেবিদ্বার পৌরসভা ভিংলাবাড়ি স্থায়ী বাসিন্দা কাজি নাছির দীর্ঘদিন জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনীতিতে জড়িত ও সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে উন্নয়নের নানা উদ্যোগে তিনি প্রশংসিত হয়েছেন।

 

 

 

নির্বাচনে জয়ী হলে ২ নং ওয়ার্ডে তিনি যেসব পরিবর্তন আনতে চান, তার মধ্যে রয়েছে:

 

জাতীয় নাগরিক পার্টির আদর্শ অনুযায়ী সততা, জবাবদিহিতা এবং বৈষম্যহীন সমাজ গঠন

” শুধু মাদক বিক্রেতা নয়, মাদকের মূল উৎপাটন”ধ্বংসের ​প্রতিশ্রুতি: প্রতিটি পাড়ায়।

“নাগরিক স্কোয়াড” গঠন করা হবে।”

সেফ করিডোর” ও মহিলা স্পেশাল সিসিটিভি

জরুরি নাগরিক ফান্ড”

কাউন্সিলর ডট কম” –

ডিজিটাল জবাবদিহিতা

ফ্রিল্যান্সিং হাব ও ‘লার্নিং সেন্টার’ ​প্রতিশ্রুতি:”

প্রতি শুক্রবার জনতার দরবার”

 

 

২নং ওয়ার্ডের রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন।পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ।

মাদকমুক্ত সমাজ গঠন।

যুব সমাজের কর্মসংস্থান ও সামাজিক কার্যক্রম বৃদ্ধি।

গরিব-দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

সবার জন্য সমান সুযোগ ও ন্যায়ভিত্তিক সেবা নিশ্চিত করা।

 

কাজী নাছির বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সাথে আপনাদের সেবা করে যাব। আসুন, আমরা সবাই মিলে একটি আধুনিক, সুন্দর ও উন্নত ২ নং ওয়ার্ড গড়ে তুলি।” এলাকাবাসীর অনেকেই মনে করছেন, তরুণ ও সমাজসচেতন একজন প্রার্থী হিসেবে কাজী নাছির মতো কাউন্সিলরই সময়ের দাবি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন