ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার
সারাদেশ

ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার
সারাদেশ
বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান
রাজনীতি
শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা
সারাদেশ
টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর
লাইফস্টাইল
খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেতুলতলা(বাবুরাবাদ মিনা) বাজারে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ শুরু হয়েছে। এতে উপকৃত হচ্ছেন কয়েক শতশত নিম্নআয়ের পরিবার।
বুধবার (২৯ এপ্রিল) সকালে ভাই ভাই স্টোর প্রোপাইটার টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন কর হয়। এসময় উপস্থিত ছিলেন মহেশ্বরীপুর ইউনিয়ন যুবদল নেতা গাজী মহাসিন আলম ও সাইবার দলের নেতা মেহেদি হাসান।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই কার্ডধারী নারী-পুরুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চাল, ডাল, ভোজ্যতেল, চিনি ও সাবান সংগ্রহ করছেন। ডিলারের মাধ্যমে এই পণ্য বিক্রি করা হচ্ছে।
দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হলেও বাজারদরের চেয়ে কম দামে পণ্য পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। ক্রেতা বারিক হোসেন বলেন, “ভিড়ের কারণে কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু বাজারের তুলনায় অনেক কম দামে চাল-ডাল পাচ্ছি। এতে আমাদের মতো গরিব মানুষের অনেক উপকার হচ্ছে।”
ডিলার জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি কার্ডধারী পরিবারকে নির্ধারিত পরিমাণ পণ্য দেওয়া হচ্ছে।
স্থানীয়দের দাবি, এ কার্যক্রম নিয়মিত চলমান থাকলে এবং সরবরাহ পর্যাপ্ত থাকলে নিম্নআয়ের মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।