ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

মহান মে দিবসে সকল শ্রমিকের প্রতি গভীর শ্রদ্ধা, জানালেন দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জসিম সরকার

ইমরান হোসাইন, দেবিদ্বার প্রতিনিধি:

১লা মে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে

দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক

মোহাম্মদ জসিম উদ্দিন সরকারের শুভেচ্ছা বার্তা

 

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস ১লা মে উপলক্ষে বিশ্বের সকল শ্রমজীবী মানুষের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা।

 

১৮৮৬ সালের এই দিনে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যে আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস রচনা করেছিলেন, তা মানবতার মুক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে।

 

এই তাৎপর্যপূর্ণ দিনে দেবিদ্বার উপজেলার সকল শ্রমজীবী মানুষসহ দেশ-বিদেশে কর্মরত পরিশ্রমী শ্রমিক ভাই-বোনদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের নিরলস পরিশ্রম, ত্যাগ ও অবদানের মাধ্যমে এগিয়ে যাচ্ছে আমাদের প্রিয় দেশ।

 

শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ঘাম ও শ্রমের বিনিময়েই গড়ে ওঠে উন্নয়নের ভিত্তি। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি। একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র গঠনে শ্রমজীবী মানুষের মর্যাদা প্রতিষ্ঠা অপরিহার্য।

 

আমি বিশ্বাস করি, শ্রমিকদের অধিকার রক্ষা ও তাদের জীবনমান উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে। মহান মে দিবসের চেতনাকে ধারণ করে আমরা যদি বৈষম্যহীন সমাজ গঠনে এগিয়ে আসি, তবে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।

 

দেবিদ্বার উপজেলার মানুষের সেবা করার প্রত্যয়ে আমি সর্বদা আপনাদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করাই আমার অঙ্গীকার।

 

মহান মে দিবসে সকল শ্রমিকের প্রতি আবারও জানাই গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনা।

 

মোহাম্মদ জসিম উদ্দিন সরকার

চেয়ারম্যান পদপ্রার্থী, দেবিদ্বার উপজেলা

সহ-সাধারণ সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল (কেন্দ্রীয় কমিটি)

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন