মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

জিয়ানগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া চিকিৎসক আটক

আরিফুল ইসলাম, জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় ভুয়া চিকিৎসক সেজে দীর্ঘদিন ধরে চিকিৎসা দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তার এক সহযোগীকেও আটক করা হয়েছে।

 

মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমানের নেতৃত্বে উপজেলার সরকারি ইন্দুরকানী কলেজ মোড় সংলগ্ন একটি বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়াই নিজেকে চিকিৎসক পরিচয় দেওয়া এম. এ. আকবর (৩৭)-এর কার্যক্রম ধরা পড়ে। তিনি “ডাক্তার” পদবি ব্যবহার করে টিউমার, ক্যান্সার, বন্ধ্যাত্ব, হৃদরোগ, হার্ট ব্লক, কিডনি ও পিত্তথলির পাথরসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দিয়ে আসছিলেন।

 

এছাড়া “ঢাকা হোমিও ক্লিনিক” নাম ব্যবহার করে তিনি একটি Quantum Resonance Magnetic Analyzer ডিভাইসের মাধ্যমে ভুয়া পরীক্ষা-নিরীক্ষার তথ্য দেখিয়ে রোগীদের চিকিৎসা দিতেন বলে প্রমাণ পাওয়া যায়।

 

অভিযানের সময় তার সহযোগী রতন কুমার শীল (৪০)-কেও আটক করা হয়। তদন্তে দেখা যায়, তিনি গ্রামের সহজ-সরল মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে গ্রিন কার্ডের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন।

 

ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় এম. এ. আকবরকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অপরদিকে, সহযোগী রতন কুমার শীলকে ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

অভিযানকালে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. পারভীন, জিয়ানগর থানা পুলিশ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন