ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

গুরুদাসপুর-বড়াইগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, অভিযোগের আহ্বান ব্যারিস্টার রন্জু

গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পসহ ব্যবসা প্রতিষ্ঠানে সরকারি দলের নাম ভাঙিয়ে জবরদস্তি, চাঁদাবাজি কিংবা অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা রোধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নাটোর জেলা বিএনপির সম্মানিত সদস্য ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রন্জু।

 

 

মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বার্তায় তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে অবিলম্বে নিকটস্থ থানা পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে হবে।

 

তিনি আরও জানান, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার শিকার যে কেউ চাইলে জেলা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দের কাছেও সরাসরি অভিযোগ জানাতে পারবেন। প্রতিটি অভিযোগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং কঠোরতার সাথে বিবেচনা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

 

ব্যারিস্টার রন্জু বলেন, সাধারণ ব্যবসায়ী ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দলীয়ভাবে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন