মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

গরিবের চাল রাইস মিল মালিকের হাতে! মাদারীপুরে ৪২২ বস্তা চালসহ ট্রাক আটক

নাজমুল হাসান,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে দরিদ্র নারীদের জন্য বরাদ্দকৃত ভিজিডি (বর্তমানে VWB) কর্মসূচির বিপুল পরিমাণ পুষ্টিসমৃদ্ধ চাল পাচারের সময় একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলার ভাঙ্গাব্রীজ এলাকা থেকে ৪২২ বস্তা চালসহ ট্রাকটি আটক করা হয়।
​গোপন সংবাদের ভিত্তিতে ডাসার উপজেলা প্রশাসন ভাঙ্গাব্রীজ এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে একটি ট্রাক ভর্তি সরকারি চাল পাওয়া যায়। জব্দকৃত চালের বস্তাগুলোতে ভিজিডি কর্মসূচির সিল মোহর রয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানার নির্দেশে চালবোঝাই ট্রাকটি ডাসার থানা হেফাজতে নেওয়া হয়।
​
​খাদ্য অফিস সূত্রে জানা গেছে, জব্দকৃত এই চালগুলো সাধারণ চাল নয়। ভালনারেবল উইমেন বেনিফিট (VWB) কর্মসূচির আওতায় দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টিমান নিশ্চিত করতে সাধারণ চালের সঙ্গে ভিটামিন ও প্রোটিনসমৃদ্ধ উপাদান মিশিয়ে এগুলো বিশেষভাবে প্রস্তুত করা হয়।
​
​এদিকে, জব্দকৃত চালের মালিকানা দাবি করেছেন মুন্সী রাইস মিলের মালিক আহাদ মুন্সী। তিনি দাবি করেন, চালগুলো তার গোপালগঞ্জের রাইস মিলে নেওয়ার জন্য পরিবহন করা হচ্ছিল। তবে সরকারি সিলযুক্ত চাল ব্যক্তিগত কাজে ব্যবহারের কারণ জানতে চাইলে তিনি স্বীকার করেন যে, কর্তৃপক্ষকে না জানিয়ে মিল থেকে এই চাল বের করা তার ভুল হয়েছে।
​
​স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা শাহরিয়ার তুহিন বলেন:
​“সরকারের দেওয়া দরিদ্র মানুষের হক কীভাবে একজন মিল মালিকের কাছে গেল? এটি একটি বড় সিন্ডিকেটের কাজ হতে পারে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
​
​ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা জানান, সরকারি চাল জব্দের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তিনি বলেন, “আমরা চালসহ ট্রাকটি জব্দ করেছি। আইন অমান্য করে সরকারি সম্পদ বাইরে বের করার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন