মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

“মুন্সীগঞ্জের গজারিয়ায় চাঞ্চল্যকর রাকিব হত্যা মামলায় অভিযুক্ত ও নৌ-ডাকাত পিয়াস গ্রুপের অন্যতম সহযোগী জিদান গ্রেফতার”

মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধিঃ
গত ১৯.০৪.২০২৬ তারিখ রাতে সন্ত্রাসীরা মুন্সীগঞ্জের গজারিয়ায় নৌ ডাকাত পিয়াস গ্রুপের সদস্য রাকিবকে বাড়ী থেকে ডেকে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। মুমূর্ষু  অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করে। এ সংক্রান্তে গজারিয়া থানায় একটি হত্যা মামলার রুজু হয়।
পুলিশ সুপার মুন্সীগঞ্জের সার্বিক দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) এর তদারকিতে মামলার রহস্য উদঘাটন ও ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার অভিযান শুরু করে জেলা পুলিশের একাধিক টিম। এ ঘটনায় ২৩.০৪.২০২৬ তারিখ মোঃ সালাম নামে একজনকে গজারিয়া এলাকা হতে  গ্রেফতার করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২৭.০৪.২০২৬ তারিখ কুমিল্লা থেকে ঘটনায় সন্ধিগ্ধ নৌ-ডাকাত পিয়াস গ্রুপের অন্যতম সদস্য নাহিদ হোসেন @ জিদান (২৭), পিতা- নুরুল ইসলাম, সাং- পোড়াচক বাউশিয়া, থানা- গজারিয়া, জেলা- মুন্সীগঞ্জ’কে কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন আনোয়ারা হাউজিং এলাকা থেকে আটকপূর্বক গজারিয়ার বাউসিয়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চলমান আছে।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন