মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

দেবিদ্বার,কুমিল্লা,সিলেট মহাসড়কের পাশে ময়লা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এলাকাবাসী অভিযোগ

ইমরান হোসাইন, দেবিদ্বার প্রতিনিধি:
কুমিল্লা দেবিদ্বার  পৌরসভা সাইলচর এলাকায় কুমিল্লা সিলেট  মহাসড়কের পাশে ময়লার স্তূপ জমে তীব্র দূষণ ও জনভোগান্তির সৃষ্টি হয়েছে। এতে করে পৌরসভার বাসিন্দা এবং পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, পৌরসভার বিভিন্ন এলাকার বর্জ্য এনে কুমিল্লা সিলেট  মহাসড়কের পাশেই ফেলা হচ্ছে। ফলে চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। দেবিদ্বার উপজেলা মডেল মসজিদের মুসল্লিগণ ও পথচারীদের অনেকেই নাকে রুমাল বা মাস্ক ব্যবহার না করে চলাচল করতে পারছেন না।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এই অবস্থার কারণে পরিবেশ দূষণ বাড়ছে এবং বিভিন্ন রোগের ঝুঁকি তৈরি হচ্ছে। স্থানীয়দের দাবি, শিশু, কিশোর ও বৃদ্ধদের মধ্যে ডেঙ্গু, ম্যালেরিয়া ও পানিবাহিত রোগের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, “ আমরা একাধিকবার প্রতিবাদ জানিয়েও কোনো সমাধান পাইনি।”
স্থানীয়রা আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না।
দ্রুত এই ময়লার স্তূপ অপসারণ ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। অন্যথায় জনস্বাস্থ্য পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন