মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

গুরুদাসপুরে ৬ ব্যারেল ডিজেল জব্দ,  অভিযুক্ত ব্যবসায়ী নিরব 

নাটোর জেলা প্রতিনিধি :
নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ি বাজারে অভিযান চালিয়ে প্রায় এক হাজার লিটারের অধিক ৬ ব্যারেল ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এলাকা সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম মাস্টার তেল, সার ও চাল মজুত করে অনিয়মিত ব্যবসা করে আসছিলেন।
প্রশাসন সুত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে “মেসার্স সাগর এন্টারপ্রাইজ” নামক প্রতিষ্ঠান থেকে ডিজেলগুলো জব্দ করা হয়। প্রতিষ্ঠানটির মালিক মো. শফিকুল ইসলাম মাস্টার স্থানীয় দুর্গাপুর হাই স্কুলের শিক্ষক হিসেবেও কর্মরত। সংগ্রহীত সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাবগাড়ি বাজারে শফিকুল ইসলাম মাস্টারের দোকানে যমুনা অয়েলের নজরুল এন্টারপ্রাইজের একটি গাড়ি থেকে ডিজেল আনলোড করা হচ্ছে।
এ বিষয়ে নজরুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. হুমায়ুন কবির তপু জানান, তারা প্রশাসনের অনুমতি ও সহযোগিতায় নিয়মিতভাবে কৃষকদের কাছে ন্যায্যমূল্যে ডিজেল বিক্রি করে থাকেন। জব্দকৃত ডিজেলের বিষয়ে তিনি কিছু জানেন না বলেও দাবি করেন। তবে শফিকুল ইসলাম মাস্টার তাদের একজন পাইকার ছিলেন এবং একটি গাড়ি ভাড়ায় নিয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন। অভিযুক্ত শফিকুল ইসলাম মাস্টারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। ফোনে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে পরে মোবাইল ফোন বন্ধ করে দেন।
ইউএনও ফাহমিদা আফরোজ জানান, জব্দকৃত ডিজেল সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ন্যায্যমূল্যে সরবরাহ করা হবে। বিশেষ করে খাল খনন ও নির্মাণ যন্ত্রপাতি পরিচালনায় এই জ্বালানি ব্যবহার করা হবে। বিক্রিত ডিজেলের প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন