মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে দাদি, ফুফুসহ ৩ জনের হত্যাকারী আটক, এসপির প্রেস ব্রিফিং

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে কোদাল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মাথা থেতলে আপন দাদি ও ফুফুসহ ৩ জনের হত্যাকারী ঘাতক আকাশকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার ভোর পৌনে ছয়টার দিকে ফরিদপুর জেলার সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গী গ্রামের লিয়াকতের কলা বাগান থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে রক্ত মাখা কোদালটিও উদ্ধার করা হয়ে।সোমবার রাতে ৩ জনকে হত্যার পর ঘাতক আকাশ পালিয়ে যায়।

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালযের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পারিবারিক নানা কারনে হতাশা থেকে সে এমন ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। পরিবার ও গ্রামবাসী তাকে মানসিক ভারসাম্যহীন দাবি করেছে বলে জানান পুলিশ সুপার।

এই ঘটনায় আকাশ মোল্যা কে আসামী করে নিহত কাবুলের স্ত্রী কোহিনুর বেগম বাদী হয়ে কোতয়ালী থানায় হত্যা মামলা দাযের করেছে।

প্রসঙ্গত, সোমবার রাত ১০ টার দিকে গদাধর ডাঙ্গী গ্রামের হারুন মোল্লার ছেলে আকাশ তার আপন দাদী আমেনা বেগম, ফুফু রাহেলা বেগম এর উপর কোদাল নিয়ে চড়াও হয়। এ সময় প্রতিবেশি কাবুল আহমেদ তাকে প্রতিহত করতে এগিয়ে আসলে তার উপরও হামলা করে আকাশ।

কোদাল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে ৩ জনেরই মাথা থেতলে হত্যা করে পালিয়ে যায় আকাশ। রাতেই মরদেহ গুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন