মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার দিনব্যাপী কৃষকের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শ্রীপুরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের অর্থায়নে এ কংগ্রেসের আয়োজন করা হয়। কংগ্রসে ১০০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণে করেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের পরিচালক কৃষিবিদ মো: আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার মো: নাজমুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: তাজুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক আজম উদ্দিন ও প্রকাশ চন্দ্র সরকার, পার্টনার -এর সিনিয়র মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন, উপজেলা সমবায় অফিসার শামিমা জামান প্রমুখ। অনুষ্ঠান স্বাগতম বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ন কবির।
অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার নাহিদ সুলাতানার সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহনশীলতা বৃৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সদস্যবৃন্দসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।