মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

গ্রাহক সেবা বাড়াতে পূবালী ব্যাংকে পঞ্চগড়ের ক্যাশলেস বাংলাদেশ

একেএম বজলুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি

ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে পঞ্চগড়ে পালিত হল ক্যাশলেস পঞ্চগড়। এ সেবা প্রচারের জন্য ব্যাংকটির বিভিন্ন স্থানে বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করছে।

 

পূবালী ব্যাংকের গ্রাহকদের সেবার মান বাড়াতে ক্যাশলেস বাংলাদেশ এর অংশ হিসেবে পঞ্চগড়ে আয়োজন করা হয়েছে ক্যাশলেস পঞ্চগড়।

২৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের আলোছায়া সিমেনা হল চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ক্যাশলেসের উদ্ধোধন করা হয়।

পূবালী ব্যাংক পঞ্চগড় শাখা এ ক্যাশলেস এর আয়োজন করে।

ফ্রি ব্যাংক হিসাব খোলার সুবিধা, তাৎক্ষণিক প্রি ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংকিং আ্যাপ রেজিষ্ট্রেশন সুবিধা, পূবালী ব্যাংক হিসাবের সাথে বায়োমেট্রিক রেজিষ্ট্রেশন সুবিধা, ব্যবসায়ীদের জন্য পজ ও বাংলা কিউআর আবেদনের সুবিধাসহ বিভিন্ন ধরনের সুবিধার জন্য ক্যাশলেস পঞ্চগড়ের আয়োজন করা হয়।

 

এসময় বক্তব্য দেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, পূবালী ব্যাংক রংপুর অঞ্চলের উপ- মহাব্যবস্থাপক আলতাব হোসেন, পূবালী ব্যাংক পঞ্চগড় শাখার শাখার ব্যবস্থাপক সহকারী মহাব্যবস্থাপক রবিউল ইসলাম, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শরীফ হোসেন।

বক্তারা বলেন, ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশেষ ক্যাম্পেইন চলছে। আ্যাপ এর মাধ্যমে লেনদেন করার কারনে

সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে। দ্রুত নিরাপদ ও স্বচ্ছ লেনদেন করা যাচ্ছে। কিআর কোড ব্যবহার করেও লেনদেন করা যাচ্ছে।

 

এসময় অন্যদের মধ্যে পঞ্চগড় চেম্বারের পরিচালক হায়াতুন আলম ও আক্তারুজ্জামান শাহজাহান, আবুল কাশেম রুমেল, আব্দুল্লাহ আল মামুন রনিসহ ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী, গ্রাহক ও সুধীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন