মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
কুমিল্লার চান্দিনায় হত্যা মামলার দায় নিয়ে নয় বছর পলাতক থেকে গোঁফ-দাড়ি রেখে চেহারায় পরিবর্তন ঘটিয়েও শেষ রক্ষা হয়নি সোলেমান মিয়া নামে এক ব্যক্তির। অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল হাজতেই ঠিকানা হলো তার।
তকাল সোমবার (২৭ এপ্রিল) চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) শামীম হোসেন অভিযান চালিয়ে উপজেলার মাইজখার গ্রাম থেকে তাকে আটক করেন।
সোলেমান মিয়া ওই গ্রামের মৃত ফজর আলীর ছেলে। তিনি মাইজখার গ্রামের যুবক মাসুম হত্যা মামলার এজাহারভূক্ত আসামী।
জানা যায়- গত ২০১৭ সালের ফেব্রুয়ারী মাসের ১৫ তারিখ তুচ্ছ ঘটনায় দুই পক্ষের মারামারি ঘটনা ঘটে। ওই ঘটনায় মাসুম (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করার পর নিহতের পিতা ফজলু মিয়া বাদী হয়ে ৯জনের নাম উল্লেখ করে চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে ওই হত্যা কান্ডের পরপর সোলেমান মিয়া আত্মগোপনে চলে যায়। দীর্ঘ ৯ বছর পলাতক থেকে পাঁকা গোফ ও দাঁড়ি রেখে নিজের চেহারায় পরিবর্তন ঘটিয়ে কয়েকদিন যাবৎ এলাকায় বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান জানান- সোলেমান মিয়া দীর্ঘ ৯ বছর পলাতক থাকায় চেহারায় কিছুটা বয়স্কের ছাপ পড়েছে। পাঁকা গোফ ও দাঁড়ি থাকায় হঠাৎ তার চেহার চেনার উপায় ছিল না স্থানীয়দের। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আটক ককরি।