মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
আসন্ন হোসেন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ইচ্ছেমত প্রকাশ করেছেন মমিন মৃধা।
সুন্দর ও সুশৃঙ্খল সমাজ, ন্যায় বিচার ব্যবস্থার প্রতিষ্ঠা, শিক্ষার প্রসার ও মানোন্নয়ন, কাঠামোগত উন্নয়নসহ মানব সেবার ব্রত নিয়ে হেসেন্দী ইউনিয়ন যুবদল ও স্থানীয়দের কান্ডারীখ্যত মমিন মৃধা চেয়ারম্যান প্রার্থী হওয়ার ইচ্ছেমত প্রকাশ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদ আদর্শের একজন আদর্শবান রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি। হোসেন্দী ইউনিয়নের শান্তিপ্রিয় মানুষ হিসেবে যিনি ইতিমধ্যে সুপরিচিত। দীর্ঘদিন থেকেই শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ওতোপ্রোতো জড়িত। পাশাপাশি যুবকদের কল্যানে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সেইসাথে মুন্সিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন এর অত্যন্ত স্নেহময় ও আস্থাশীল।
পক্ষান্তরে, একজন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, ধার্মিক,দানশীল,স্বনামধন্য ও ন্যায়পরায়ন ব্যক্তিত্বের অধিকারী মোঃ মমিন মৃধা জনসাধারণের রায়ে হতে পারেন আগামীর জনপ্রতিনিধি এমনটাই অভিমত জনসাধারণের। হোসেন্দী ইউনিয়নের স্থানীয়দের সাথে কথা বললে জানা যায়, সামাজিক ও মানবিক কাজের অগ্রদূত হিসেবে তার নামটি এখন ইউনিয়নের সর্বত্রই।
পাশাপাশি বিচারিক কার্য, পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের সমাধানসহ সমাজের বিভিন্ন অসংগতি দুর করে ইতিমধ্যে সাধারণ মানুষেরও আস্থা অর্জন করেছেন মমিন মৃধা এমনটিই জানান খেটে-খাওয়া মানুষ থেকে শুরু করে সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
এ থেকেই সুস্পষ্ট যে, দলমত নির্বিশেষে সাধারণ মানুষেরা উত্তম গুণাগুণ বৈশিষ্ট্যের অধিকারী ব্লাক ডায়মন্ডখ্যাত মমিন মৃধাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে প্রত্যাশা করছেন। যার হাত ধরে হোসেন্দী ইউনিয়ন হতে পারে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অনিন্দ্য সুন্দর।
সেইসাথে, যার সংস্পর্শে বদলে যাবে সবকিছুই। হবে আগামীর শান্তিপূর্ণ একটি হোসেন্দী ইউনিয়ন এমন প্রত্যাশা সকলের।