মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

কুষ্টিয়ায় শামিমজাহাঙ্গীর হত্যা: ভিডিও ফুটেজ দেখে দুই যুবক গ্রেপ্তার

তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে কথিত পীর আব্দুর রহমান শামিম ওরফে কালান্দার শামিমজাহাঙ্গীর (৬৫) হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত গভীর রাতে ফিলিপনগর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বিপ্লব (২৬): পশ্চিম দক্ষিণ ফিলিপনগর এলাকার নাহারুল মন্ডলের ছেলে।আলিফ ইসলাম (২৩): একই এলাকার রবিউল ইসলামের ছেলে।দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনার সময়কার বেশ কিছু ভিডিও ফুটেজ এবং গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করেই এই অভিযান চালানো হয়।

যদিও মামলার এজাহারে এই দুইজনের নাম ছিল না, তবে ভিডিও বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে তাদের সরাসরি সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর পুলিশ তাদের গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয়।গত ১১ এপ্রিল দুপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ফিলিপনগর দরবার শরিফে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা শামিমজাহাঙ্গীরকে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। সেই সঙ্গে দরবার শরিফে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটে। হামলায় দরবারের আরও তিন অনুসারী গুরুতর আহত হয়েছিলেন। হত্যাকাণ্ডের পর ১৩ এপ্রিল নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে আরও ১৮০-২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

সেই মামলার প্রেক্ষিতেই এটি প্রথম গ্রেপ্তারের ঘটনা গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এই মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন