মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

মাগুরার শ্রীপুরে একই রাতে দুই ভাইয়ের ৫ গরু ও ১ ছাগল চুরি, দিশেহারা খামারি

জিল্লুর রহমান সাগর মাগুরা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে একই রাতে দুই ভাইয়ের গোয়ালঘর থেকে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার বরিশাট নতুন পাড়া গ্রামে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত খামারিরা হলেন ওই গ্রামের মৃত আব্দুল জলিল বিশ্বাসের ছেলে মাহবুব বিশ্বাস ও তার ছোট ভাই খবির বিশ্বাস।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতে গরুকে খাবার দিয়ে তারা ঘুমাতে যান। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে মাহবুব বিশ্বাস প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠে দেখতে পান তার গোয়ালঘরের তালা ভাঙা এবং ভেতরে থাকা ২টি গরু উধাও। তাৎক্ষণিক খোঁজাখুঁজি শুরু করলে জানা যায়, তার ছোট ভাই খবির বিশ্বাসের গোয়াল থেকেও ৩টি গরু ও ১টি ছাগল চুরি হয়েছে।
খবির বিশ্বাস জানান, চুরি হওয়া পশুগুলোর বাজারমূল্য প্রায় ৪ লক্ষ টাকা। অন্যদিকে মাহবুব বিশ্বাস জানান, তার গরু দুটির দাম প্রায় ২ লক্ষ টাকা। সামনে কোরবানির ঈদে বিক্রির উদ্দেশ্যে অনেক ধার-দেনা করে তারা পশুগুলো লালন-পালন করছিলেন। সব হারিয়ে দুই খামারি এখন প্রায় নিঃস্ব।
এই চুরির ঘটনায় বরিশাটসহ আশপাশের গ্রামের খামারিদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার ইনর্চাজ অতিরিক্ত আতাউর রহমান    জানায় পুলিশ ঘটনাস্থল সরজমিনে দেখেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা ও উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন