মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ফরিদপুরের চরভদ্রাসনে মামলার সাক্ষীকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন, ভাইও জখম

ফরিদপুর প্রতিনিধি 
ফরিদপুরের চরভদ্রাসনে পূর্ব শত্রুতা ও মামলায় সাক্ষ্য দেওয়াকে কেন্দ্র করে হায়দার মুন্সি (৩৬) নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষ। এ সময় ভাইকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন ছোট ভাই সুজন মুন্সি (২৬)।
শনিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলা সদরের ফাযিলখাঁর ডাঙ্গী গ্রামে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। আহতরা ওই গ্রামের মৃত ধলা মুন্সির ছেলে। উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় হায়দার মুন্সিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একই গ্রামের কালাম মণ্ডলের সঙ্গে হায়দার মুন্সির দীর্ঘদিনের বিরোধ ছিল। প্রায় তিন বছর আগে রিপন খাঁ ও কালাম মণ্ডলের মধ্যে সংঘটিত একটি মারামারির ঘটনায় হায়দার মুন্সি আদালতে সত্য সাক্ষ্য দেন। কালামের বিপক্ষে সাক্ষ্য দেওয়ায় তখন থেকেই তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল।
শনিবার রাতে হায়দার মুন্সিকে একা পেয়ে কালাম মণ্ডলের নেতৃত্বে ৫-৬ জন সশস্ত্র দুর্বৃত্ত ধারালো রামদা ও চাপাতি নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা হায়দারকে কুপিয়ে হাত ও পা বিচ্ছিন্ন করে ফেলে রেখে যায়। এ সময় ছোট ভাই সুজন মুন্সি তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে রক্তাক্ত করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রশিদ জানান, হায়দার মুন্সির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তার শরীর থেকে একটি হাত ও একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়েছে। হামলার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে চরভদ্রাসন থানা পুলিশ।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “পূর্ব শত্রুতার জের ধরেই এই নৃশংস হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই অভিযুক্তদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। অপরাধীদের গ্রেপ্তারে কোনো ছাড় দেওয়া হবে না।”
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন