মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

লালপুরে এক রাতে মসজিদ-মাজারসহ ৪ স্থানে চুরি এলাকাজুড়ে আতঙ্ক 

সাধীন আলম হোসেন  স্টাফ রিপোর্টার নাটোরঃ
নাটোরের লালপুর উপজেলার বুধপাড়া গ্রামে এক রাতেই মসজিদ, মাজারসহ অন্তত ৪টি স্থানে চুরির ঘটনা ঘটেছে। ২৭ তারিখ দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে এসব চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডুবাই প্রবাসী মোজাম্মেলের বাড়িতে চুরি হয়। তার পিতা জামাল শেখ। চোরেরা ঘরে থাকা স্বর্ণালংকার ও কাসার জিনিসপত্র নিয়ে যায়, যার আনুমানিক মূল্য ৪ থেকে ৫ লাখ টাকা। জানা গেছে, ঘটনার সময় তার স্ত্রী শিরীনা খাতুন বাড়িতে ছিলেন না; তিনি আগের সন্ধ্যায় বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এছাড়া ইন্তাজ আলীর ছেলে বিপ্লবের একটি চার্জার ভ্যান বাড়িতে চার্জে দেওয়া অবস্থায় ছিল, সেটিও চুরি হয়ে যায়।
অন্যদিকে, হযরত ইমাম শাহ আলম (রহ.) মাজারে দানবাক্স ভেঙে টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। একই রাতে বুধপাড়া জামে মসজিদ থেকেও আইপিএসের ব্যাটারি ও দানবাক্সের টাকা চুরি হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।লালপুরে এক রাতে মসজিদ-মাজারসহ ৪ স্থানে চুরি নাটোরের লালপুর উপজেলার বুধপাড়া গ্রামে এক রাতেই মসজিদ, মাজারসহ অন্তত ৪টি স্থানে চুরির ঘটনা ঘটেছে। ২৭ তারিখ দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে এসব চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডুবাই প্রবাসী মোজাম্মেলের বাড়িতে চুরি হয়। তার পিতা জামাল শেখ। চোরেরা ঘরে থাকা স্বর্ণালংকার ও কাসার জিনিসপত্র নিয়ে যায়, যার আনুমানিক মূল্য ৪ থেকে ৫ লাখ টাকা। জানা গেছে, ঘটনার সময় তার স্ত্রী শিরীনা খাতুন বাড়িতে ছিলেন না; তিনি আগের সন্ধ্যায় বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
এছাড়া ইন্তাজ আলীর ছেলে বিপ্লবের একটি চার্জার ভ্যান বাড়িতে চার্জে দেওয়া অবস্থায় ছিল, সেটিও চুরি হয়ে যায়।
অন্যদিকে, হযরত ইমাম শাহ আলম (রহ.) মাজারে দানবাক্স ভেঙে টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। একই রাতে বুধপাড়া জামে মসজিদ থেকেও আইপিএসের ব্যাটারি ও দানবাক্সের টাকা চুরি হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন