মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের তালাপ্রসাদ গ্রামে এক নারীকে ধর্ষণের অভিযোগে বায়েজিদ বেপারী (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে অভিযুক্ত বায়েজিদ বেপারী ভুক্তভোগীর বাবার ঘরে অনধিকার প্রবেশ করে। এ সময় সে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে একই ইউনিয়নের দিদিহার বটতলা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে তাকে বরিশাল আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আইনের কঠোর প্রয়োগের দাবি স্থানীয়দের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।