ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরের ভাঙ্গায় ৩০ হাজার ইয়াবাসহ ধরা পড়ল কারবারি

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ আশরাফুজ্জামান ওরফে লিটু (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (২৬ এপ্রিল) ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আশরাফুজ্জামান সাতক্ষীরার শ্যামনগর থানার ভবানীপুর গ্রামের ফজলুল হক গাজীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান সাতক্ষীরায় যাচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলা কার্যালয়ের একটি বিশেষ দল ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি এলাকায় অবস্থান নেয়। বিকেল সোয়া ৬টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় লিটুর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয় এবং তার সাথে থাকা ব্যাগ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার জানান, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে মাদক পরিবহনের অন্যতম রুটে পরিণত হয়েছে। চক্রগুলো এই রুট ব্যবহার করে ইয়াবা ও অন্যান্য মাদক পাচার করার চেষ্টা করছে। তবে গোয়েন্দা নজরদারির কারণে গত এক মাসে এই রুটে বিপুল পরিমাণ মাদকসহ একাধিক কারবারিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সোমবার (২৭ এপ্রিল) তাকে ফরিদপুর আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন