মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

নলছিটি উপজেলা প্রেসক্লাবে নতুন নেতৃত্ব, পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

আবু জাফর বিশ্বাস, নলছিটি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ২৩ এপ্রিল কমিটি গঠন সম্পন্ন হলেও ২৬ এপ্রিল (রবিবার) আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হয়।

নবগঠিত এ কমিটিতে অভিজ্ঞ সাংবাদিক ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে একটি শক্তিশালী নেতৃত্ব গড়ে উঠেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ কমিটি নলছিটির সাংবাদিকতা অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং পেশাদারিত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুদ খান ও একরামুল করিম মিঠু মিঞা। দাতা সদস্য (আজীবন) হিসেবে রয়েছেন বঙ্গবিডি নিউজের চেয়ারম্যান হুমায়ুন কবির।

সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোহসীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ আল ফয়সাল। সহ-সভাপতি পদে রয়েছেন মোঃ আবুল বাসার এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার গোলাম মাওলা শান্ত (এডভোকেট)।
অফিস সম্পাদক ও হিসাবরক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন এইচ এম সিজার।

নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোঃ সাইদুর রহমান (খান বসির), খান মাইনুদ্দিন, মোঃ এনামুল হক সুজন (এডভোকেট), মোঃ কামাল হোসেন, মোঃ জাফর হোসেন, মোঃ রবিউল আউয়াল (রাজু), আবু জাফর বিশ্বাস, মোঃ তারিকুল ইসলাম (তারেক) এবং মোঃ ফরিদ হোসেন।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন শাওন বিশ্বাস, মোঃ নিয়াজ মোরশেদ (আসিফ), শাহিদা পারভীন (শিমলা), মনির হোসেন শহীদ, মোঃ সোহাগ, মোঃ বশির তালুকদার, আল আমিন খান (জীপু), খলিফা মাইনুল, মোঃ শাকিল খান, গাজী আরিফুর রহমান ও মোঃ তানভীর হোসেন।

নতুন কমিটিকে ঘিরে স্থানীয় সাংবাদিক মহলে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করেছেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, নবগঠিত এ কমিটি নলছিটি উপজেলার সাংবাদিক সমাজকে আরও সুসংগঠিত ও পেশাদার করে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন