মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

নোবিপ্রবিতে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন ও উদ্বোধন অনুষ্ঠিত

মোঃ আব্দুল্লাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৫-২৬ এর ট্রফি উন্মোচন ও উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ এপ্রিল ) নোবিপ্রবি কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। নোবিপ্রবি শরীরচর্চা শিক্ষা দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, জয়-পরাজয় খেলারই অংশ। এ বিষয়টি মাথায় রেখে আমাদের খেলায় অংশগ্রহণ করতে হবে। আমি আশা করবো আমাদের শিক্ষকবৃন্দ মাঠে উপস্থিত থাকবেন এবং খেলোয়াড়দের উৎসাহিত করবেন। নোবিপ্রবি কেন্দ্রীয় মাঠের সৌন্দর্য্য বৃদ্ধির জন্য শরীরচর্চা শিক্ষা দপ্তরসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই এবং নোবিপ্রবির অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. রুহুল কবির। দপ্তরের উপ-পরিচালক সঞ্জীব কুমার দে এবং মাহমুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নিজাম উদ্দিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমান, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. গাজী মো. মহসিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও খেলোয়াড়বৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন