মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
যশোরের শার্শা উপজেলার উলাশীতে বইছে আনন্দের জোয়ার। দীর্ঘ অর্ধশতক পর এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে এই জনপদ। আগামীকাল সোমবার, ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান উলাশীতে পদার্পণ করবেন এবং কৃষি বিপ্লবের অন্যতম স্মারক ‘উলাশী জিয়া খাল’ পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করবেন।
উল্লেখ্য, প্রায় অর্ধশত বছর আগে দেশের কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্য তৎকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন প্রক্রিয়ার সূচনা করেছিলেন। সময়ের পরিক্রমায় এবং রণাবেক্ষণের অভাবে খালটি বর্তমানে নাব্য হারিয়েছে, যা শুষ্ক মৌসুমে পুরোপুরি শুকিয়ে যায়। বর্তমান প্রধানমন্ত্রীর মা, গণতন্ত্র রক্ষার দীর্ঘ সংগ্রামের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিশ্রুতি রক্ষার্থে এবং কৃষকের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে এই খাল খনন করে এর ‘যৌবন’ ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উলাশী এলাকায় নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এসএসএফ সহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা দখল করে রেখেছে।
খালের পশ্চিম পাশে জনগনের উদ্দেশ্য প্রধানমন্ত্রীর ভাষন দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে মঞ্চ। খালের মাঝ বরাবর নির্ধারিত স্থানে প্রধানমন্ত্রী নিজ হাতে মাটি কেটে খনন কাজের উদ্বোধন করবেন।
ইতিমধ্যেই বিদ্যুৎ, খানিজ ও জ্বালানি মন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং পানিসম্পদ মন্ত্রী উলাশী এলাকা পরিদর্শন করে কাজের অগ্রগতি ও প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন। যশোর জেলা প্রশাসন সার্বক্ষণিক এই কার্যক্রম তদারকি করছে।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কেবল শার্শা নয়, আশপাশের উপজেলা ও সীমান্তঘেঁষা গ্রামগুলোতে উৎসবের আবহ বিরাজ করছে। দূর-দূরান্ত থেকে আসা আত্মীয়-স্বজনদের পদচারণায় মুখরিত গ্রামগুলো। স্থানীয় বাসিন্দারা বলছেন, “এটি কেবল একটি সরকারি কর্মসূচি নয়, এটি আমাদের জন্য ঈদের আনন্দের মতো।”
সংবাদ সংগ্রহের জন্য দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদের জন্য সুনির্দিষ্ট ও সুরক্ষিত স্থান নির্ধারণ করা হয়েছে। আগামীকাল সোমবার ২৭ এপ্রিল দুপুরের দিকে প্রধানমন্ত্রী উলাশীতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
সবকিছু ঠিক থাকলে কালকের এই দিনটি দক্ষিন -পশ্চিমাঞ্চলের কৃষি ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে যুক্ত হতে যাচ্ছে।