মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ভেড়ামারায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর নিবন্ধন শুরু, কাল কলেজ মাঠে বুথ

তানভীর আজাদ, জেলা প্রতিনিধি কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারায় তরুণ ক্রীড়াবিদদের অংশগ্রহণে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ১২ থেকে ১৪ বছর বয়সী বালক-বালিকারা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

আয়োজক সূত্রে জানা গেছে, অংশগ্রহণকারীরা মোট ৮টি ভিন্ন ভিন্ন ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবেন। ইভেন্টগুলো হলো ফুটবল, ক্রিকেট, কাবাডি, এথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার এবং মার্শাল আর্ট। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে বয়স ও নাগরিকত্বের প্রমাণ, প্রাতিষ্ঠানিক প্রত্যয়নপত্র, অভিভাবকের তথ্য এবং একটি ছবি জমা দিতে হবে।

এদিকে, নিবন্ধন কার্যক্রম সহজ করতে আগামী ২৭ এপ্রিল ২০২৬ তারিখে ভেড়ামারা কলেজ মাঠে একটি বিশেষ বুথ স্থাপন করা হবে। সেখানে উপস্থিত হয়ে সরাসরি নিবন্ধন করার সুযোগ থাকছে।

উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম আগ্রহী খেলোয়াড়দের নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন